
শিফট শেষ। তাই মাঝপথেই ট্রেন থেকে নেমে পড়েছেন লোকো পাইলট। মাঝরাস্তাতেই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে ট্রেন। আগের ট্রেন দাঁড়িয়ে থাকায় ওই ট্র্যাকের অন্য ট্রেনগুলিও লাইন দিয়ে দাঁড়িয়ে রইল ট্রেন।
ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে। সেখানে একটি মালগাড়ির চালক মাঝপথেই ট্রেন থামিয়ে দিয়ে চলে যান। তাঁর দাবি, শিফট শেষ হয়ে গিয়েছে। পরে বিকল্প লোকো পাইলটের ব্যবস্থা করা হলে, তিনি এসে ট্রেনকে নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। রেল সূত্রে খবর, প্রায় আড়াই ঘণ্টা ট্র্যাকের দাঁড়িয়েছিল মালগাড়িটি। চালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে বলা হয়েছে, মাঝপথে ট্রেন থামিয়ে আসার কথা জানাননি তিনি।
এই ঘটনায় চরম বিপদে পড়ে যান অন্য ট্রেনের যাত্রীরা। রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেন কাউকে কিছু জানাননি সেই চালক তাও খতিয়ে দেখা হচ্ছে।
