এন্টারপ্রাইজ জিমেলে এন্ড-টু-এন্ড এনক্রিপশন

0
59
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

জিমেল ইউজারদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা আনছে গুগল। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজাররা এখন আরও নিরাপদে সংবেদনশীল ইমেল আদান-প্রদান করতে পারবেন।

গুগল ঘোষণা করেছে, অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে জিমেল ইউজারএন্টারপ্রাইজ বা প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করা হচ্ছে।বলা হচ্ছে,এখন থেকে ওয়ার্কস্পেস-এর যেসব ইমেইলে এ নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন সেগুলো সরাসরি জিমেইল অ্যাপ থেকেই লেখা ও পড়া যাবে। ফলে যোগ্য ইউজারদের জন্য আলাদা কোনো অ্যাপ বা পোর্টাল ব্যবহারের প্রয়োজন নেই।উল্লেখ্য,ওয়েব ভার্শনে জিমেল এনক্রিপশন চালুর প্রায় এক বছর পর গুগল এখন তাদের ক্লায়েন্ট-সাইড এনক্রিপশন বা, সিএসই সুবিধাকে আরও বাড়াল।এক ব্লগ পোস্টে গুগল বলেছে, জিমেইল অ্যাপ ইউজার কোনো প্রাপককে এনক্রিপ্টেড মেসেজ পাঠানো হলে সেটি তাদের ইনবক্সে সাধারণ ইমেলের মতোই দেখাবে।প্রাপকের কাছে যদি অ্যাপটি না থাকে তবে তিনি তার ব্রাউজারের মাধ্যমে যে কোনো ইমেল ঠিকানা থেকেই নিরাপদভাবে সেই ইমেল পড়তে ও উত্তর দিতে পারবেন।গুগল বলেছে, এ নতুন সুবিধাটি সব ধরনের ইউজারের জন্য সর্বোচ্চ স্তরের প্রাইভেসি ও ডেটা এনক্রিপশনের পাশাপাশি সহজ এক অভিজ্ঞতা নিশ্চিত করবে। ফলে ছোট ব্যবসা থেকে শুরু করে বড় কোম্পানি ও সরকারি খাতের সকল গ্রাহক সহজেই এনক্রিপ্টেড ইমেল আদান-প্রদান করতে পারবেন।

তবে এখানে সব ইউজার বলতে কেবল এন্টারপ্রাইজ প্লাস সদস্যদের বোঝানো হয়েছে। ফলে সাধারণ ইউজার যারা ব্যক্তিগত কাজে জিমেইল ব্যবহার করেন তারা আপাতত এ প্রাইভেসি ও ডেটা সুরক্ষার সুবিধা পাচ্ছেন না।