
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়ার পর, কোপা ডেল রে’র শেষ ষোলোর ম্যাচটি ছিল রিয়ালের জন্য মহাগুরুত্বপূর্ণ। ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে প্রথমার্ধে এগিয়েও গিয়েছিল এমবাপ্পের গোলে।
৪৮ মিনিটে ভিনিুসিয়ুসের গোলে ব্যবধান দ্বিগুণ করার পর সহজ জয়ই অনুমেয় ছিল রিয়ালের। কিন্তু ৮২ মিনিটে জোনাথন বামবার গোলে পাশার দান উল্টে যেতে থাকে।এরপর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে বার্নাব্যুকে স্তব্ধ করে দেন মার্কোস আলোনসো। ২-২ গোলে সমতা ফেরার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে রিয়াল তিন গোল করে। তার মধ্যে দুটি গোলই এনদ্রিকের।ম্যাচ জয়ের পর এনদ্রিক বলেছেন, ম্যাচটি খুব কঠিন ছিল কারণ ২ এগিয়ে থেকেও দুটি গোল হজম করেছেন। তবে এটা রিয়াল মাদ্রিদ, শেষ পর্যন্ত লড়াই করি এবং সর্বদা জয়ের জন্য চেষ্টা করে।
এনদ্রিক তার গোল দুটি তারই সতীর্থ অ্যান্টনিও রুডিগারকে উৎসর্গ করেছেন। তিনি বলেছেন, গোল রুডিগারকে উৎসর্গ করছেন। প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, এবং তিনি জানেন প্রতিদিন কী করেন।
