জমি দুর্নীতি মামলায় লালুকে সমন ইডির

0
80
ছবি সৌজন্যে :সংগৃহীত
জমির বদলে রেলে চাকরি দেওয়ার অভিযোগের মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে তলব করেছে ইডি। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও পুত্র তেজপ্রতাপ যাদবকে। আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন ২০০৪-০৯ সময়কালে গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয় রেলের নানা ক্ষেত্রে।
আর সেই চাকরি দিতে মূল্য হিসেবে নাকি লালুর পরিবারের সদস্যদের জমি দিতে হত। এই অভিযোগেই মামলা রুজু করে সিবিআই। পরবর্তী সময়ে এই মামলায় আর্থিক তছরূপের অভিযোগ সামনে আসতেই এন্ট্রি নেয় ইডি। তল্লাশি চালিয়ে ১ কোটি নগদ টাকা উদ্ধার করে।
এই মামলায় দুই এজেন্সির তরফে ইতিমধ্যেই চার্জশিট পেশ করা হয়েছে। এই মামলায় ১১ মার্চ তেজ প্রতাপ ও লালু কন্যা হেমা যাওদবকে তলব করেছিল ইডি। যদিও এই মামলায় ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন এই দু’জন।