হায়দরাবাদে জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু ইঞ্জিনিয়ারের

0
221
Engineer dies after falling into water tank in Hyderabad
Engineer dies after falling into water tank in Hyderabad
হায়দরাবাদে হস্টেলে জলের ট্যাঙ্কে পড়ে মৃত্যু হয়েছে এক ইঞ্জিনিয়ারের।ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গাছিবউলির এক হস্টেলে। 
গোটা ঘটনা ধরা পড়েছে হস্টেলের সিসি ক্যামেরায়। মৃত ছাত্রের নাম শেখ আকমল। একটি সফটঅয়্যার সংস্থায় চাকরি করতেন তিনি। বয়স ২৫ বছর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দোকান থেকে জিনিসপত্র কিনে ফিরছিলেন শেখ আকমল। হোস্টেলে ট্যাঙ্কের ঢাকনা খোলা ছিল। চার পা হেঁটেই সেখানে পড়ে যান তিনি। পড়ার সময় ট্যাঙ্কের খোলা ঢাকনায় তাঁর চোয়ালে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে একতলার ফ্ল্যাট থেকে ছুটে বেরিয়ে আসেন একব্যক্তি, এক মহিলা এবং দুই শিশু। ওই ব্যক্তি জলের ট্যাঙ্কে একটি পাইপ গলিয়ে দেন যাতে শেখ আকমল তা ধরে বেরিয়ে আসতে পারে। কিন্তু কোনও সাড়া মেলেনি। এরপর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে উদ্ধার করে শেখ আকমলকে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মাথায় গুরুতর আঘাত লেগেছে ওই যুবকের। হস্টেলের মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।