টেস্টের রাজত্ব ফিরে পেলেন রুট

0
484
Root regained the Test reign
Root regained the Test reign

ট্রেন্টবিজ টেস্টে ক্যারিয়ারের ৩২তম সেঞ্চুরি করে দীর্ঘ এডিশনে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ৭-এ কমিয়ে এনেছিলেন জো রুট।

এবার আইসিসির প্রকাশিত নতুন আপডেট-এ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানকে ছাড়িয়ে গিয়েছেন রুট।এতে করে এক বছরের বেশি সময় পর রাজত্ব ফিরে পেয়েছেন রুট। এজবাস্টন টেস্টে ৮৭ রানের ইনিংসের সৌজন্যে উইলিয়ামসনকে পেছনে ফেলে এখন শীর্ষে ইংল্যান্ডের ব্যাটসম্যান।তিন টেস্টের সিরিজে ১ সেঞ্চুরি ও ২ ফিফটিতে সর্বোচ্চ ২৯১ রান করেছেন রুট। এ নিয়ে ৯ বার শীর্ষে উঠলেন তিনি। ২০১৫ সালে আগস্টে প্রথমবার চূড়ায় উঠেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।শীর্ষে ওঠা রুটের ৮৭২ রেটিং পয়েন্টের বিপরীতে উইলিয়ামসনের রেটিং ৮৫৯।অন্যদিকে রুটের মতোই ট্রেন্টব্রিজ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে গত সপ্তাহে ক্যারিয়ার সেরা ৩ নম্বরে ওঠা হ্যারি ব্রুক এবার ৪ ধাপ পিছিয়েছেন। ৭৪৯ রেটিং নিয়ে এখন ৭ নম্বরে তিনি।তবে শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই।বোলারদের র‌্যাংকিংয়ে প্রথমবার সেরা বিশে জায়গা পেয়েছেন মার্ক উড।এজবাস্টন টেস্টে ৭ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া উড ৬ ধাপ এগিয়ে এখন ২০ নম্বরে। অন্যদিকে ৩ উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডন সিলস ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে জায়গা পেয়েছেন।