গ্রুপ অব ডেথে স্পেন-ইংল্যান্ড-ক্রোয়েশিয়া

0
101
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

২০২৬-২৭ সিজনের উয়েফা নেশন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে।এতে একই গ্রুপে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল ডেনমার্ক, নরওয়ে ও ওয়েলস।

যার কারণে গ্রুপ পর্বেই বেশ কয়েকটি হাইভোল্টেজ লড়াইয়ের আভাস মিলেছে।গ্রুপ পর্বেই দেখা যেতে পারে ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্লিং হালান্ডের বহুল প্রতীক্ষিত মুখোমুখি লড়াই। শেষ নেশনস লিগ চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল পড়েছে আলিং হলান্ডের নরওয়ের বিপক্ষে। ফিফা র‍্যাঙ্কিংয়ে স্পেন ও ইংল্যান্ড যথাক্রমে প্রথম ও চতুর্থ স্থানে। ২০২৪ সালে উয়েফা ইউরোর ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ট্রফি জেতে স্পেন। অন্যদিকে, ক্রোয়েশিয়া টানা দুই বিশ্বকাপেই সেমিফাইনালে খেলেছে। আর রোনালদো-হলান্ডের গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ ডেনমার্ক ও ওয়েলস। ফ্রান্সের গ্রুপে আছে ইতালি, বেলজিয়াম ও তুরস্ক।

জার্মানির গ্রুপে জায়গা পেয়েছে নেদারল্যান্ডস, সার্বিয়া ও গ্রিস।২০২৬-২৭ সিজনের নেশনস লিগের গ্রুপ পর্ব চলবে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত।  প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল ২০২৭ সালের মার্চে কোয়ার্টার ফাইনালে খেলবে। এরপর জুনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।