আর্চারকে হারিয়ে বিপাকে ইংল্যান্ড

0
97
ছবি সৌজন্যে : এক্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের দুঃসংবাদ থামছেই না। সাইড স্ট্রেন-র চোটের কারণে সিরিজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন জফরা আর্চার।

 অ্যাডিলেড টেস্টে ছ’ উইকেট নেওয়া এই পেসারকে ছাড়াই মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড।আর্চারের বদলে দলে ফিরছেন গাস অ্যাটকিনসন।ব্যাটিং অর্ডারেও পরিবর্তন এসেছে, নম্বর তিনে খেলবেন জ্যাকব বেথেল, বাদ পড়েছেন অলিভার পোপ।দীর্ঘ চার বছরের বেশি সময় পর চলতি বছর টেস্টে ফেরেন আর্চার। কনুই ও পিঠের পুরোনো চোট কাটিয়ে অস্ট্রেলিয়ায় তিনি ছিলেন ইংল্যান্ডের সেরা পারফরমারদের একজন। এখন পর্যন্ত নয় উইকেট নেওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারেও গুরুত্বপূর্ণ রান করেছেন তিনি।অধিনায়ক বেন স্টোকস তার বোলিংকে অসাধারণ বলে প্রশংসা করেছিলেন অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে সীমিত ওভার করার পর মেলবোর্নে স্ক্যান করানো হয় আর্চারের। আগামী সপ্তাহে তিনি দেশে ফিরে আরও মূল্যায়নের মধ্য দিয়ে যাবেন। তবে বোর্ড আশাবাদী, ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি খেলতে পারবেন।শেষ টেস্টের জন্য আলাদা কোনো বদলি ডাকার পরিকল্পনাও নেই।বোলিং আক্রমণে অ্যাটকিনসনের সঙ্গে নতুন বলে থাকবেন ব্রাইডন কার্স। টানা চতুর্থ টেস্টেও উপেক্ষিত রইলেন শোয়েব বশির, যদিও দল ম্যানেজমেন্ট পক্ষ আগেই জানিয়েছে তিনি এখনো প্রধান স্পিনার হিসেবে বিবেচিত। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে থাকছেন উইল জ্যাকস। অ্যাডিলেডে পাঁচ উইকেট নেওয়া জশ টাংকেও রাখা হয়েছে।ব্যাটিংয়ে বড় ধাক্কা পেয়েছেন পোপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ষোল ইনিংসে কোনো অর্ধশতক না থাকায় এবং চলতি সিরিজে ছ’ ইনিংসে মাত্র একশ পঁচিশ রান করায় শেষ পর্যন্ত তাঁকে বাদ দেওয়া হয়েছে। তার জায়গায় সুযোগ পাওয়া বেথেল বক্সিং ডে টেস্টে নিজের পঞ্চম টেস্ট খেলবেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনো সেঞ্চুরি না থাকলেও সাদা বলের দলে নিয়মিত মুখ তিনি।

বেন ডাকেটের ফর্ম খারাপ হলেও এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে তদন্ত চললেও দলে রাখা হয়েছে তাকে। অধিনায়ক জানিয়েছেন, ডাকেট তার পূর্ণ সমর্থন পাচ্ছেন।