ফুটবল ছাড়া বাকি সব খোয়া গেল ইংল্যান্ডের

0
31
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বকাপের মূল লড়াই মাঠে গড়ানোর আগেই বড়সড় এক নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছে হ্যারি কেইন জুড বেলিংহামদের ইংল্যান্ড।

কানসাস সিটিতে নিজেদের প্রথম অনুশীলন সেশনের আগেই চুরি হয়ে গেছে থমাস টুখেলের প্লেয়ারদের ম্যাচ খেলার বুট।শুধু বুটই নয়, চুরি যাওয়া সামগ্রীর তালিকায় রয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল বল এবং অনুশীলনের অন্যান্য সরঞ্জামও। জানা গেছে, ফ্লোরিডার প্রি-টুর্নামেন্ট ক্যাম্প থেকে যখন ফুটবলারদের কিট ও সরঞ্জাম মিসৌরির সোপ সকার ভিলেজের অনুশীলন ক্যাম্পে নেওয়া হচ্ছিল, ঠিক তখনই এই চুরির ঘটনা ঘটে। তারকা ফুটবলারদের বুট খোয়া যাওয়ায় চরম অস্বস্তিতে পড়েছে ফুটবল অ্যাসোসিয়েশন,এফএ। চুরির এই ঘটনা যখন সামনে আসে, তখন সেখানে মাত্র একটি ফুটবল ছাড়া কিছুই ছিল না।তবে স্বস্তির খবর হচ্ছে, কানসাস সিটি পুলিশ বিভাগ দ্রুত অ্যাকশনে নেমেছে। ইতিমধ্যে সন্দেহভাজন দুজনকে আটক করেছে তারা।পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্তের স্বার্থে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।উল্লেখ্য,আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে এল’ গ্রুপের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে থমাস টুখেলের দল।

১৯৬৬ সালের পর প্রথম বড় কোনো ট্রফি জয়ের লক্ষ্যে এবার আটঘাট বেঁধে নেমেছে ইংলিশরা। কিন্তু মাঠের লড়াইয়ের আগেই এমন হুটহাট হ্যাপা ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।অবশ্য মাঠের বাইরের এই কাণ্ড বাদ দিলে দলের ভেতরের আবহাওয়া বেশ চনমনে।