
জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে ইংল্যান্ড ও পোল্যান্ড। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে আলবেনিয়াকে হারিয়েছে ইংল্যান্ড ও মাল্টাকে হারিয়েছে পোল্যান্ড।প্রথম ম্যাচে টমাস টুখেলের অধীনে গ্রুপ কে’তে থাকা ইংল্যান্ড ২-০ গোলে আলবেনিয়াকে হারিয়েছে। ইংল্যান্ডের হয়ে ম্যাচের ২০ মিনিটে লেইস সেল্কি প্রথম গোল করেন।
৭৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ইংল্যান্ডের গ্রুপে থাকা লাটভিয়া জিতেছে অ্যান্ডোরার বিপক্ষে। এছাড়া জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে রবার্ট লেভানডভস্কির পোল্যান্ড। গ্রুপ জি’তে থাকা মাল্টাকে ১-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। গোল করেছেন লেভা। ওই গ্রুপ থেকে ফিনল্যান্ড জিতেছে লিথুনিয়ার বিপক্ষে।
এছাড়া ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ এইচ’ থেকে বসনিয়া ও সাইপ্রাস জয় তুলে নিয়েছে।তিনটি করে পয়েন্ট পেয়েছে তারা।আগামী বিশ্বকাপে ইউরোপ থেকে ২৬ দল টিকিট পাবে। বাছাইপর্বে খেলছে ইউরোপের ৫৪ দেশ।








