
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ক্যারিবিয়দের দেওয়া ১৪৬ রানের টার্গেট ৪ বল হাতে রেখে টপকে যায় বাটলারের দল।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বোলিং নিয়ে শুরুতেই জ্বলে ওঠে ইংল্যান্ড।পাওয়ার প্লেতেই ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ ৫ ব্যাটসম্যানকে। ৩৭ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে রোমারিও শেফার্ডকে নিয়ে ৫৭ বলে ৭৩ রানের জুটি গড়েন পাওয়েল। তবে একই ওভারে দুই উইকেট নিয়ে জুটি ভাঙেন জেমি ওভারটন। পাওয়েল ৪১ বলে ৫৪ ও শেফার্ড ২৮ বলে ৩০ রান করেন।শেষ দিকে আলজারি জোসেফের অপরাজিত ১৯ বলে ২১ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের মাঝারি একটা পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।ইংল্যান্ডের হয়ে সাকিব ও ওভারটন নেন ৩ উইকেট করে।জবাবে আকিল হোসেনের বোলিং তোপে শুরু থেকে স্বস্তিতে ছিল না ইংল্যান্ডও।
পাওয়ার প্লেতে তারা হারায় ৩ উইকেট।স্যাম কারানের ব্যাটে ম্যাচে ফেরে তারা। ২২ রানে ৪ উইকেট নেন আকিল। একই মাঠে শনিবার রাতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি।









