
এসআইআই-এর শুনানি ঘিরে মালদার ইংরেজবাজারে তুলকালাম পরিস্থিতি। শুনানি কেন্দ্রে ঢোকা নিয়ে কংগ্রেস তৃণমূল মারামারি। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ।
রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। কিন্তু শুনানি কেন্দ্রে পুলিশ মোতায়েন থাকার কথা, কিন্তু ইংরেজবাজারের এই শুনানি কেন্দ্রে পুলিশ নজরই পড়েনি। শুনানি কেন্দ্রের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জোর করে গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা চলছে। কে আগে ঢুকবে তা নিয়ে তৃণমূল আর কংগ্রেস সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে ধরে প্রকাশ্যে অকথ্য মার হয় বলে অভিযোগ। তাঁর জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়।
যদিও এই গোটা বিশৃঙ্খল পরিস্থিতির নেপথ্যেও রাজনৈতিক কারণকে দায়ী করলেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেছেন, কংগ্রেস কোথায় ছিল এতদিন। সেখানে তো বিজেপির এমএলএ। কংগ্রেস বিজেপির দালাল করছে।
