‘এনাফ ইজ এনাফ’ হুমায়ুনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

0
24
ছবি সৌজন্যে : ইউটিউব
উস্কানিমূলক ও আইন অমান্য করার বার্তা দেওয়ার অভিযোগে বিধানসভার কক্ষে দাঁড়িয়ে নওদার আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে নজিরবিহীন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, ধরে রাখতে পারেন, এটাই ওঁর শেষ বক্তব্য।
স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও রকম উস্কানিমূলক কথা এই সরকার বরদাস্ত করবে না। হুমায়ুনের বিরুদ্ধে ২টি এফআইআর দায়ের করা হয়েছে, সোমবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এ রকম লাগামছাড়া কথা বলতে দেওয়া হবে না। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। মুখ্যমন্ত্রী জানান, সম্পূর্ণ রাজনৈতিক এজেন্ডা থেকে মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবির এই ধরনের বক্তব্য রেখেছেন। ভরতপুর, রেজিনগর ও নওদায় সমস্ত নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই বোর্ড থাকুক ভেঙে সেই সদস্যদের হুমায়ুন তাঁর দল এজেইউপি -এ নিয়ে যেতে চান। সেটা করতে পারছেন না।
দ্বিতীয়ত, হুমায়ুন দু’টি সিটে জিতেছেন। আগামী ২-৩ মাসের মধ্যে উপনির্বাচন হবে সেখানে। সেখানে ছেলেকে জেতাতে চাইছেন।