গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment মুম্বই ট্যুরের প্ল্যান এনরিকের 

    মুম্বই ট্যুরের প্ল্যান এনরিকের 

    0
    155
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দু’দশক বাদে মুম্বইতে কনসার্ট করতে আসছেন গ্লোবাল স্টার এনরিক ইগলেসিয়াস। আর সেই সুবাদেই বর্তমানে মায়ানগরীর সঙ্গীতপ্রেমীদের, বলা ভালো এনরিক-প্রেমীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে।

    বলিউড সূত্রে খবর, এনরিকের কনসার্টে কিয়ারা আডবানি, করিশ্মা-করিনা, রণবীর সিং, দীপিকা-সহ বলিপাড়ার একাধিক প্রথম সারির তারকামুখের ভিড় থাকবে।বলিউডের বাকি সেলেবরা যখন এনরিকের টানে কনসার্টের টিকিট বুক করতে ব্যস্ত, তখন লাতিন সঙ্গীতশিল্পী মজে বাদশা শাহরুখ প্রেমে। খবর, মুম্বইয়ে এসে শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন এনরিক ইগলেসিয়াস। শুধু তাই নয়,মায়ানগরীর কনসার্ট হিট করাতে সুপারস্টার গায়ক নাকি ব্লকবাস্টার সব পরিকল্পনা ছকে ফেলেছেন।উল্লেখ্য মুম্বাইয়ের বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এনরিক ইগলেসিয়াসের কনসার্ট। দ্য হিরো, বায়লামোস-এর মতো সুপারহিট গান উপহার দেওয়া গায়কের লাইভ অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে রয়েছেন খোদ বিটাউনের তারকারাও। খবর, ভিআইপি টিকিটের দামই শুরু হচ্ছে ১৪-১৫ হাজার টাকা থেকে। অন্যদিকে সাধারণ টিকিটও অগ্নিমূল্য, ৭ হাজার টাকায় বিকোচ্ছে। তবে এনরিক ফ্যান ফলোয়াররা কার্পণ্য করতে নারাজ। তাই হুড়মুড়িয়ে বিক্রি হচ্ছে কনসার্টের সব টিকিট।

    এমতাবস্থায় জানা যাচ্ছে,দু’ দিনব্যাপী কনসার্টের অবসরে শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন এনরিক ইগলেসিয়াস। শুধু বলিউড সুপারস্টার নয়, কিং খানের গোটা পরিবারের সঙ্গেই দেখা করবেন খ্যাতনামা লাতিন গায়ক এনরিক ইগলেসিয়াস।