
হাসপাতালে ঢুকে সুপারকে মারধরের ঘটনায় শোরগোল পড়েছে নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে। সুপার জয়ন্ত সরকারের দাবি শুক্রবার দুপুরে নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস তার সঙ্গে দেখা করতে চেয়ে ফোন করেন।
এর কিছুক্ষণ পর জ্যোতিষচন্দ্র দাস এবং এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে তাঁর অফিসে ঢোকেন। অভিযোগ অফিসে ঢুকেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উপস্থিতিতে তাকে মারধর শুরু করেন।
হাসপাতালের নিরাপত্তারক্ষীকা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। পরে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করেন সুপার। তবে ওই ব্যক্তিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিয়ে এসেছিলেন কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সুপার।
