
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন দক্ষিণ দমদম পুরসভার সচিব। প্রসূন সরকারের সঙ্গে ছিলেন তার আইনজীবী।
কদিন আগে মন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিস, রেস্টুরেন্ট, ছেলের ধাবায় হানা দেয় ইডি। নাগেরবাজার, লেকটাউন, সল্টলেকর একাধিক ঠিকানায় যান ইডির গোয়েন্দারা। অডিটর সঞ্জয় পোদ্দারের কাঁকুড়গাছির ফ্ল্যাটেও তল্লাশি চলে। একইসঙ্গে তল্লাশি চালানো হয় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতেও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে ১৩ টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি।
তাতে বিভিন্ন নথিপত্র উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা নথি নিয়ে প্রসূন সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। তার বয়ান রেকর্ড করা হবে।








