মাঝ গঙ্গায় হারিয়ে গেল আস্ত স্পিডবোট 

0
226
ছবি সৌজন্যে : নিজস্ব
মাঝগঙ্গায় হারিয়ে গিয়েছে আস্ত একটি স্পিডবোট। এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার দক্ষিণ জগদীশপুরে।
এমন দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে গিয়েছেন নৌকা ও লঞ্চে থাকা মানুষজন। ওই এলাকার গঙ্গা নদীতে সাধারণ মানুষের নিত্য যাতায়াত। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ভিডিয়ো। সোমবার দুপুরে যখন বান আসে, তখনও গঙ্গায় ছিল অনেক লঞ্চ ও নৌকা। তবে বিপদের মুখে পড়ে একটি স্পিড বোট। চারজন যুবক ওই স্পিড বোট নিয়ে মাঝনদীতে চলে গিয়েছিলেন। সেখানেই বান এসে যাওয়ায় খেলনার মতো উল্টে যায় নৌকাটি।
ডুবে  যায় স্পিড বোট। তবে সেই নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।