গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National গুজরাটে মন্দিরে প্রবেশে বাধা! প্রতিবাদে দলিতরা

    গুজরাটে মন্দিরে প্রবেশে বাধা! প্রতিবাদে দলিতরা

    0
    3
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ফের গুজরাটে বৈষম্যের বিষ, জাতপাতের বিভাজন। গুজরাটের জুনাগড়ের ভিসাবাদার তালুকের একটি গ্রামের মন্দিরে ছিল একটি বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান। স্থানীয় বাসিন্দারা সেখানে সমবেত ভাবে যোগ দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, দলিতদের মন্দিরে প্রবেশে বাধা দেওয়া হয়।
    জানা গিয়েছে, গ্রামের রামজি মন্দিরে ছিল পটোৎসব ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সেখানেই চরম উত্তেজনার সৃষ্টি হয়। যখন দলিত সম্প্রদায়ের সদস্যদের অপমান করা হয়। মন্দিরে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল। সেখানেই দলিত ঢুকতে বাধা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন অজয়ভাই চতুরভাই বরিচা।
    অভিযোগপত্রে বলা হয়েছে, দলিত সম্প্রদায়ের লোকেরে মন্দিরে প্রসাদ খেতে গেলে তাঁদের আলাদা খেতে বলা হয়। এমনকী তাঁদের খাবারের প্লেট-গ্লাস তুলে ফেলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পাঁচ ব্যক্তির বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি নশংসতা প্রতিরোধ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।