
ফের বিতর্কে বিএলওরা। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই এবার এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলও।
আর সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে। ঘটনাটি মালদার চাঁচল গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামের। কর্তব্যরত বিএলও আলোক চক্রবর্তী ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের, পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই বিলি করছেন ফর্ম।
বিএলওর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। যদিও বিএলওর দাবি, ফর্ম গোছানো হচ্ছিল, বিলি করার কোন প্রশ্ন নেই।
