গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National দিল্লিবাসীর কাছে ক্ষমা, দূষণে আপ-কে দুষলেন পরিবেশ মন্ত্রী

    দিল্লিবাসীর কাছে ক্ষমা, দূষণে আপ-কে দুষলেন পরিবেশ মন্ত্রী

    0
    159
    ছবি সৌজন্যে : এক্স
    ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে দিল্লির বাতাস। এই পরিস্থিতিতে রাজধানীর দূষণ নিয়ে দিল্লিবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা।
    বিষ বাতাসের জন্য দিল্লিবাসীর কাছে ক্ষমা চাইলেও দূষণের জন্য পূর্ববর্তী আপ সরকারকেই দুষলেন তিনি।মনজিন্দর বলেছেন, দূষণ-যন্ত্রণার জন্য তিনি দিল্লিবাসীর কাছে ক্ষমা চাইছেন। তবে কোনও নির্বাচিত সরকারের পক্ষে ৯-১০ মাসের মধ্যে দূষণের মাত্রা সম্পূর্ণরূপে হ্রাস করা সম্ভব নয়। বিজেপি অসৎ আপ সরকারের চেয়ে ভালো কাজ করেছে। বাতাসের গুণমান সূচক ধীরে ধীরে কমানো হয়েছে। দূষণের এই রোগটি আপ সরকার দিয়েছে।
    বিজেপি তা ঠিক করার জন্য কাজ করছেন। তাঁর কথায়, দিল্লির বাইরের ব্যক্তিগত যানবাহন, যেগুলি বিএস -৬ মানের নিচে, সেগুলির প্রবেশ রাজধানীতে নিষিদ্ধ করা হয়েছে। দিল্লির মধ্যে নির্মাণ সামগ্রীর পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।