
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈর্ষা করেন নির্মলা সীতারমণ। পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে বেনজির আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
নির্মলাকে ঝগড়ুটে গোছের বলেও মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। নির্মলাকে নিশানা করে কল্যাণ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা সীতারমণ। এটা আজ থেকে না। গত ৭-৮ বছর ধরে দেখেছেন। উনি জীবনে কোনওদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না। জীবনে কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না। উনি জীবনে কোনওদিন প্রদেশের নেত্রীও হতে পারবেন না। রাজ্যসভা থেকে তাঁকে জিতিয়ে এনে রাখা হয়। জানি না কীসের কারণে।
কল্যাণের মন্তব্য নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু বলার আগে জানতে চান, তাঁর হাতে বোতল ছিল কি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এখন অভ্যাস হয়ে গিয়েছে, তাঁর নেত্রী ও যুবরাজের মনোযোগ আকর্ষণ করা।








