ইপিএফও পেনশন : এটিএম কার্ড, ব্যাঙ্ক তোলা যাবে টাকাও 

0
332
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এ বার যে কোনও ব্যাঙ্কে থেকে পেনশন তুলতে পারবেন ইপিএফওর গ্রাহকরা। এমনই জানিয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। শুধু তাই নয়, পেনশনের টাকা তোলার সময়ে আলাদা করে তথ্য যাচাইয়ের নথি জমা করতে হবে না তাঁদের।

এতে বিপুল সংখ্যক পেনশনভোগীরা যে অনেকটাই স্বস্তি পাবেন, তা বলাই বাহুল্য। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে সেখানে বলা হয়েছে, সারা দেশেই সেন্ট্রালাইজড পেনশন পেমেন্টস সিস্টেম চালু করা গিয়েছে। এতে ১৯৯৫ সালে তৈরি এমপ্লয়িজ পেনশন স্কিমের আওতায় থাকা ইপিএফওর গ্রাহকেরা উপকৃত হবেন।শ্রম মন্ত্রক আরও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে তৃতীয় পর্যায়ের কাজ শেষ করা গিয়েছে।

এর জেরে সারা দেশে ইপিএফওর আঞ্চলিক দফতরের সংখ্যা দাঁড়িয়েছে ১২২। বর্তমানে ৬৮ লক্ষ গ্রাহককে সেখান থেকে পেনশন দেওয়া হচ্ছে। ডিসেম্বরে দেওয়া পেনশনের অঙ্ক ছিল ১ হাজার ৫৭০ কোটি টাকা।