এপস্টেইন-কাণ্ড : অনুতপ্ত বিল গেটস

0
120
ছবি সৌজন্যে : এক্স
জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন বিল গেটস। তবে তাঁর প্রাক্তন স্ত্রী মেলিন্ডা বলেছেন, দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতার এখনো অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে।
গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করেছে। ওই সব নথিতে অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধুত্ব, অবৈধ আর্থিক লেনদেন এবং ই–মেইলে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।
নথিতে অনেক ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়েছে। নথির মধ্যে থাকা একটি খসড়া ই–মেইলে এপস্টেইন অভিযোগ করেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন।