গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জনগণমন-র সমান মর্যাদা বন্দেমাতরম’কে

    জনগণমন-র সমান মর্যাদা বন্দেমাতরম’কে

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    জাতীয় সঙ্গীত জনগণমন-র সমমর্যাদা দেওয়া হবে জাতীয় স্তোত্র,বন্দেমাতরমকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট বৈঠকে এমনই একটি প্রস্তাবে অনুমোদন মিলেছে।

    জানা গিয়েছে, জাতীয় সঙ্গীত যে আইনি কাঠামোর সুরক্ষার আওতাভুক্ত, এবার সেই সুরক্ষা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সঙ্গীতটিও। আর সেই কারণেই জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন-এর সংশোধনীতে অনুমোদন করা হয়েছে।প্রসঙ্গত, এই আইন এখনও পর্যন্ত প্রযোজ্য জাতীয় পতাকা, সংবিধান, জাতীয় সঙ্গীতের অবমাননার ক্ষেত্রে। এবার এতে সংযোজিত হতে চলেছে বন্দেমাতরমও! আইন অনুসারে, এই গান গাওয়ার সময় তা প্রতিহত বা ব্যাহত করলে হতে পারে জেল কিংবা জরিমানা অথবা উভয়ই। জেলের ক্ষেত্রে তিন বছরের সর্বোচ্চ কারাবাসের সাজা হতে পারে। কেউ পরে ফের একই অপরাধ করলে আরও একবছরের জেল হবে।উল্লেখ্য, এর আগে বন্দেমাতরমকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করার দাবি একাধিকবার উঠেছে সুপ্রিম কোর্টে।

    শীর্ষ আদালত প্রতিক্ষেত্রেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, দুটি সঙ্গীতকে সমান মর্যাদা দেওয়ার কোনও সুযোগ সংবিধানে নেই।