গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata বিরোধীদের সমান সুযোগ, লাইভ স্ট্রিমিংও

    বিরোধীদের সমান সুযোগ, লাইভ স্ট্রিমিংও

    0
    15
    ছবি সৌজন্যে : ইউটিউব

    বিরোধীদের আসন সংখ্যা অনেক কম হলেও তাঁরা বিধানসভায় শাসকদলের মতই বলার জন্য ৫০ ভাগ সুযোগ পাবেন। বিধানসভার প্রথম দিনের ভাষণে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    তাঁর কথায় সরকার এবং বিরোধীপক্ষ ৫০-৫০ ভাগেই আলোচনায় অংশ নেবেন। বিধানসভায় শাসক এবং বিরোধীরা বলার জন্য সমান সুযোগ পাবেন। তিনি বলেছেন বিধানসভা কোনও মারামারি করার জায়গা নয়। তিনি চান দায়বদ্ধতা এবং ভাষা ব্যবহারে শালীনতা। মুখ্যমন্ত্রী আরও বলেছেন এতদিন পর্যন্ত বিরোধীরা বলার সুযোগ পেতেন না। এরপর থেকে শাসক এবং বিরোধী সমান সুযোগ পাবেন। শুভেন্দু অধিকারী আরও বলেছেন আগে তো চিঠি দিলে উত্তর পাওয়া যেত না। পূর্বতন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তো কোনও প্রশ্নই ছিল না। শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে বলেছেন তাঁকে চিঠি দিলে প্রাপ্তি স্বীকার তো হবেই ইতিবাচক ফলাফলও মিলবে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন জনগণ বিধায়কদের নির্বাচিত করেন। কিন্তু সেই বিধায়করা তাদের দায়বদ্ধতা কতটা পূরণ করছেন, কি করছেন না।

    সেব্যাপারে জনগণ সম্পূর্ণ অন্ধকারে থাকেন। তাই এবার থেকে বিধানসভার প্রশ্নোত্তর পর্ব, বাজেট, প্রাইভেট মেম্বার বিলের ব্যাপারে অবগত থাকেন তারজন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা।