সিরিয়া নিয়ে এরদোয়ান-ক্লিনকেন বৈঠক

0
1010
ছবি সৌজন্যে : এক্স

সিরিয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ক্লিনকেন। তুরস্কের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, সিরিয়ার পুনর্গঠনে আন্তর্জাতিক সম্প্রদায় যাতে একযোগে কাজ করে সেই বিষয়ে জোর দিয়েছেন দুই নেতা।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা ও তুরস্ক যাতে সিরিয়ার রাজনৈতিক পটপরিবর্তনের ক্ষেত্রে একযোগে কাজ করে তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে সিরিয়ায় যখন তুরস্কের সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে মার্কিন মদদপুষ্ট বাহিনীর সংঘর্ষ হচ্ছে, তখন এই বৈঠক হলো। এর মধ্যে, কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স মার্কিন জোটের সমর্থন পাচ্ছে। এই বাহিনীর নেতৃত্বে আছে পিপলস প্রোটেকশন গ্রুপ, বা, ওয়াইপিজি। অন্যদিকে তুরস্ক মনে করে, ওয়াইপিজি হলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, বা, পিকেকে-র সঙ্গে যুক্ত সংগঠন। তুরস্কে যাওয়ার আগে ক্লিনকেন বলেছেন, পিকেকে হলো তুরস্কের বিপদের কারণ। তবে একই সঙ্গে সিরিয়ার ভেতরে বিরোধ এড়াতে চান। তাঁরা চান, অন্তর্বর্তী সরকার মসৃণভাবে গঠিত হোক এবং তারা ভালোভাবে কাজ করুক।

এর মধ্যে খবর, জর্দানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করেছেন ক্লিনকেন। সেখানে তারা সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। দুজনেই সিরিয়াকে সুরক্ষিত রাখার ওপর জোর দিয়েছেন।