
ডোনাল্ড ট্রাম্প-র পর আমেরিকার প্রেসিডেন্ট হতে চান তাঁর ছেলে এরিক ট্রাম্প। তেমনই ইঙ্গিত দিয়েছেন ৪১ বছরের ব্যবসায়ী। এতকাল বাবার বাণিজ্য-সাম্রাজ্য দেখভাল করে এসেছেন। কিন্তু এবার নিজেকে হোয়াইট হাউসে দেখতে চাইছেন এরিক।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এরিক বলেছেন, যদি তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্তই নেন, তাহলে হোয়াইট হাউসে যাওয়ার পথ তাঁর জন্য কঠিন হবে না।
সেই সঙ্গেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বেশ কয়েকজন নির্বাচিত মার্কিন সেনেটর সম্পর্কে খোঁচা দিয়েই তিনি জানাচ্ছে, তাঁদের চেয়ে তিনি রাজনৈতিক ভূমিকা অনেক ভালোভাবে পালন করতে পারবেন।







