চোটের কারণেই এমন পারফরম্যান্স : টেন হাগ

0
448
Such a performance due to injury Ten Haag
Such a performance due to injury Ten Haag

ম্যানচেস্টার ইউনাইটেড ব্যর্থতার বৃত্তেই আটকে আছে। এবার আর্সেনালের কাছে হেরে গেছে ১-০ ব্যবধানে। এই হারের পর আরেকবার চোট সমস্যাকে সামনে এনেছেন আর্সেনালের কোচ এরিক টেন হাগ।

চলতি সিজনে বাজে পারফরম্যান্সের দায়ী করেছেন চোটকে।এদিকে এই সিজনে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সবমিলিয়ে ৯টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯৭০-৭১ সিজনের পর সবচেয়ে বেশি ৮২টি গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সিজন জুড়েই রক্ষণভাগে ভুগেছে রেড ডেভিলরা।ইনজুরির কারণে ছ’জন ডিফেন্ডার মাঠের বাইরে আছেন।তাই ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোকে খেলতে হচ্ছে সেন্টার ব্যাক পজিশনে।এছাড়া দলের প্লে-মেকার ব্রুনো ফের্নান্দেস এবং ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে পাচ্ছে না চোটের কারণে।সবমিলিয়ে হতাশা প্রকাশ করে টেন হাগ বলেছেন,সব খেলোয়াড় সুস্থ থাকলে তাঁদের কোথায় থাকা উচিত ছিল জানেন না।কিন্তু অবশ্যই সবাই যদি ফিট থাকত তাহলে নিশ্চিতভাবেই আরও বেশি পয়েন্ট পেতেন।অবশ্যই তখন আরও ধারাবাহিকতা থাকত। বিশেষ করে রক্ষণে।কারণ, এখন তাঁরা অনেক সুযোগ দিচ্ছেন,অনেক গোল হচ্ছে এবং গত সিজনে প্রিমিয়ার লিগে আমরাই সবচেয়ে বেশি ম্যাচে গোল অক্ষত রাখতে পেরেছিলেন।এদিকে ৩৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে অষ্টম স্থানে। আগামী সিজনে ইউরোপিয়ান প্রতিযোগিতার কোনো আসরেই খেলার সম্ভাবনা নেই।তবে ট্রফি জিতে সিজন শেষের আশা করতেই পারে রেড ডেভিলরা। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২৫ মে এফএ কাপের ফাইনালে খেলবে টেন হাগের দল।