
তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙন এখনও শেষ হয়নি, বরং আগামী দিনে তা আরও বাড়বে। বিধানসভায় সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করেছেন মানিকতলার বিজেপি বিধায়ক তাপস রায়।
সরাসরি নিশানা মমতা-অভিষেককে এই পরিস্থিতির মধ্যেই তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কড়া মন্তব্য করেন। তাঁর দাবি, দলের মধ্যে নেতৃত্বের প্রশ্নে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। অনেকের পক্ষেই বর্তমান পরিস্থিতিকে সহজভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এই প্রসঙ্গে তিনি দলের সাংগঠনিক কাঠামো এবং নেতৃত্বের ধরন নিয়েও প্রশ্ন তোলেন। এদিকে, রাজ্যের আরেক মন্ত্রী অগ্নিমিত্রা পাল-র খোঁচা, তৃণমূলে ভাঙন ও গ্রেফতারির তালিকা দীর্ঘ হবে।
জাহাঙ্গিরের গ্রেফতারি নিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু পুষ্পা নয়, পুষ্পার বসেরও শাস্তি হবে।
