গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Entertainment হার্দিকের প্রেমে এশা গুপ্তা

    হার্দিকের প্রেমে এশা গুপ্তা

    0
    125
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলিউড অভিনেত্রী এশা গুপ্তার। দুজনকে নিয়ে অনেক কথা ভেসে বেড়াচ্ছে ইদানিং। অবশেষে হার্দিক প্রসঙ্গে মুখ খুলেছেন এশা।

    একেবারে স্পষ্টভাবে এই জল্পনার জবাব দিয়েছেন অভিনেত্রী।জানিয়েছেন, একসময় শুধুই যোগাযোগ ছিল দুজনের। তবে তা প্রেম পর্যন্ত গড়ায়নি।সম্প্রতি এক সাক্ষাৎকারে হার্দিক প্রসঙ্গে এশা বলেছেন, হ্যাঁ, এক সময় তাঁদের মধ্যে কথা হচ্ছিল ঠিকই, তবে ওটা ডেটিং ছিল না। তাঁরা ক’মাস কথা বলেছিলেন, ব্যস।জানিয়েছেন,সম্পর্কের সেই অংশটা হতে পারে, নাও-হতে পারে পর্যায়ে গিয়েই শেষ। তাঁদের দেখা হয়েছিল এক বা দু’বার, এর বেশি কিছু নয়।দুজনের বিয়ের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে এশা গুপ্তা বলেছেন, হয়তো এমনটা হতে পারত। কিন্তু তাঁর মনে হয় না এটা হওয়ার ছিল।তারও আগে থেকেই লাইভ টিভিতে কিছু কথা বলে দুর্ভাগ্যের সম্মুখীন হচ্ছিলেন ওই বেচারা। যদিও ততক্ষণে তাঁরা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন।দুজনের মধ্যে অনেক অমিল ছিল উল্লেখ করে এশা বলেছেন, তাঁদের দেখা করার কোনও নির্দিষ্ট স্টেজ ছিল না। মনে করেন না যে তাঁরা সামঞ্জস্যপূর্ণ ছিলেন, তাই জিনিসগুলি কখনই অগ্রসর হয়নি। এমন নয় যে কিছু ঘাটতি ছিল, তাঁরা খুব আলাদা ছিলেন।এবং এক বা দু’ মাসের মধ্যে, হার্দিক পাণ্ডিয়াও বুঝতে পেরেছিলেন যে এশা গুপ্তা তার টাইপ নন এবং এশা বুঝতে পেরেছিলেন,যে হার্দিক তাঁর মত নন।অন্যদিকে এক যুগের অভিনয় ক্যারিয়ারে কখনই সেভাবে আলোচনায় আসেননি এষা গুপ্তা। তার অভিনীত জান্নাত-টু , রাজ-থ্রি, রুস্তম, বাদশাহো, টোটাল ধামাল’সহ বেশ কিছু সিনেমা দর্শকের মাঝে সাড়া ফেলেছিল।

    কিন্তু ক্যারিয়ারে আর সেভাবে এগুতে পারেননি অভিনেত্রী। এরপর বলিউডকে পেছনে ফেলে নতুন জীবনের আশায় স্পেনে পাড়ি জমিয়েছেন এশা। শুধু তাই নয়, এরই মধ্যে নিজের ব্যবসা সেখানেই শুরু করেছেন। তবে এখনও সুযোগ পেলে পর্দায় হাজির হন অভিনেত্রী এশা গুপ্তা।