নিরাপত্তা : জেলেনস্কিকে ইইউর আমন্ত্রণ

0
397
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে ৬ মার্চ হতে যাওয়া বিশেষ ইউরোপীয় ইউনিয়ন ,ইইউ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে,যেখানে ইউক্রেনের জন্য সম্ভাব্য ইউরোপীয় নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা হবে। ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা এই খবর জানিয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কিয়েভ ও তার ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনা শুরু করেছেন,তখন ইউরোপ তাদের অবস্থান স্পষ্ট করার জন্য তৎপর হয়ে উঠেছে।

ব্রাসেলসে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বৈঠকে কিয়েভকে সাহায্য এবং ইউরোপের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে।এ ছাড়া ইউক্রেনের জন্য নতুন অস্ত্র সরবরাহ চুক্তির বিষয়ে সমঝোতা হওয়া নিয়েও আশাবাদী।২৭ সদস্যবিশিষ্ট ইইউ কাউন্সিলের প্রধান কস্তা নেতাদের উদ্দেশে এক আমন্ত্রণপত্রে লিখেছেন,ইউক্রেন সংকটের নতুন গতি যেন একটি সামগ্রিক, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হয়।

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছেন বলেও উল্লেখ করেছেন।কস্তা আরো উল্লেখ করেছেন, ইইউ ও এর সদস্য রাষ্ট্রগুলো ইউরোপের নিরাপত্তার জন্য আরো বেশি দায়িত্ব নিতে তৈরি।