গ্রাম থেকে শহর
News & Much More

33.7 C
Kolkata
33.7 C
Kolkata
More
    Home International বছরের শুরুতেই ইউরো চালু বুলগেরিয়ায়

    বছরের শুরুতেই ইউরো চালু বুলগেরিয়ায়

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স

    নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হলো ইউরোপের বলকান রাষ্ট্র বুলগেরিয়া। ২০২৬ সালের প্রথম দিনে ইউরোজোনের ২১তম সদস্য রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে ইউরো গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে দরিদ্র দেশটি।

    এর মাধ্যমে প্রায় ১৪৫ বছর পর দেশটির নিজস্ব মুদ্রা,লেভের দীর্ঘ পথচলার অবসান ঘটল। ১৮৮১ সালে প্রবর্তনের পর থেকে এই লেভ-ই ছিল বুলগেরিয়ার অর্থনীতির প্রধান চালিকাশক্তি।সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার থেকে দেশজুড়ে লেভের পরিবর্তে ইউরো কার্যকর হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল মুদ্রার পরিবর্তন নয় বরং বুলগেরিয়ার জন্য অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক দিক থেকে বিশাল রূপান্তর। এর আগে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ এবং শেনজেন অঞ্চলে যোগদানের পর এবার ইউরো গ্রহণের মাধ্যমে বুলগেরিয়া,ইউরোপীয় মূলধারার সঙ্গে নিজেদের বন্ধন আরও দৃঢ় করল। বিশেষ করে বুলগেরিয়ার তরুণ প্রজন্ম এবং উদ্যোক্তাদের কাছে এই সিদ্ধান্ত নতুন এক আশার আলো নিয়ে এসেছে।

    নীতিনির্ধারকদের মতে, ইউরো চালুর ফলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং দেশটির ভঙ্গুর অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে। তবে এই পরিবর্তন নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এদিকে,জনমত জরিপে দেখা গেছে, বুলগেরিয়ার প্রায় ৬৫ লাখ জনসংখ্যার মধ্যে ইউরো গ্রহণের পক্ষে ও বিপক্ষে মত প্রায় সমান।