ভয়াবহ জেট ফুয়েল সংকটের মুখে ইউরোপ

0
51
ছবি সৌজন্যে : এক্স

ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে চরম জ্বালানি সংকট। এই সংঘাতের প্রভাবে ইউরোপে আর মাত্র ছ’ সপ্তাহের জেট ফুয়েল অবশিষ্ট আছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা,আইইএ-র। সংস্থাটির প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ইউরোপের হয়তো ছ’ সপ্তাহ কিংবা তার কিছু বেশি জেট ফুয়েল অবশিষ্ট আছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ থাকলে শিগগিরই ফ্লাইট বাতিলের আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন তিনি।আইইএ প্রধান ফাতিহ বিরোল এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছে, যা বিশ্বজুড়ে পরিস্থিতিতেও প্রভাব ফেলছে।উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় আমেরিকা ও ইসরায়েল। তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা চালায় তেহরান।

এতে অগ্নিগর্ভে পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। একই সঙ্গে বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী শত্রু দেশের জন্য বন্ধ করে দেয় ইরান। সেই সঙ্গে অন্যদের জন্য এই প্রণালীতে টোল ব্যবস্থা চালু করে ইরানি বাহিনী। এই পদক্ষেপের পর এশিয়াসহ সারাবিশ্বেই জ্বালানি সংকট দেখা দেয়।