গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, জারি রেড অ্যালার্ট

    তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, জারি রেড অ্যালার্ট

    0
    126
    ছবি সৌজন্যে : এক্স
    ইউরোপ জুড়ে চলছে নজিরবিহীন তাপপ্রবাহ। ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, পর্তুগাল, গ্রিস-সহ বহু দেশে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। প্যারিস সহ ফ্রান্সের ১৬ টি জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া আরও ৬৮টি অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।
    আল্পসের কোলে থাকা সুইৎজারল্যান্ডের জুরিখ, জেনেভা শহরে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির কাছাকাছি। সপ্তাহান্তে পারদ আরও চড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতালির জরুরি চিকিৎসা বিভাগের সহ-সভাপতি মারিও গুয়ারিনোকে জানিয়েছেন, তাপপ্রবাহজনিত অসুস্থতা ও হিটস্ট্রোকের ঘটনা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
    তাপ প্রবাহের সতর্কতা রয়েছে স্পেনেও। জার্মানি আবহাওয়া দফতর জানিয়েছে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রির কাছাকাছি। গ্রিসে কয়েকদিন ধরেই তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে।