ইউরোপ নিজের পায়েই কুড়ুল মারছে : আমেরিকা 

0
58
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে ইউরোপ। ভারতের সঙ্গে ইউরোপের প্রস্তাবিত বাণিজ্যচুক্তি নিয়ে এমনটাই দাবি আমেরিকার।
মার্কিন রাজস্বসচিব স্কট বেসান্তের কথায়, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করে ইউরোপ নিজেরাই নিজেদের বিরুদ্ধে যুদ্ধে অর্থ ঢালছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন। সম্ভবত সেখান থেকেই বাণিজ্য বোঝাপড়ার চূড়ান্ত রূপরেখা ঘোষণা হতে পারে।
ওই বৈঠকের ঠিক আগেই এ বার ভারত-ইউরোপ প্রস্তাবিত মুক্ত বাণিজ্যচুক্তি  নিয়ে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন। আমেরিকা যে ভারতের উপরে শুল্ক চাপিয়ে রেখেছে, তা-ও স্মরণ করিয়ে দেন বেসান্ত।