ইভান্স ফিরছেন নতুন অ্যাভেঞ্জার্সে

0
190
ছবি  সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক 

হলিউডের সর্বাধিক জনপ্রিয় সুপারহিরো ফ্র্যাঞ্জাইজি অ্যাভেঞ্জার্স ফিরছে পর্দায়। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আবারও সুপারহিরোদের মিলনমেলা ঘটতে চলেছে।

এবারের সিনেমার নাম রাখা হয়েছে অ্যাভেঞ্জার্স : ডুমসডে। এ সিনেমায় ফিরে আসবেন জনপ্রিয় সব সুপারহিরোরা।অনেক তারকাকে দেখা যাবে বিরতির পর অ্যাভেঞ্জার্স দিয়ে ফিরতে।তাদের অন্যতম একজন ক্রিস ইভান্স।রিপোর্ট অনুসারে, ইভান্স ফিরছেন নতুন অ্যাভেঞ্জার্সে।ক্যাপ্টেন আমেরিকা হলিউডের আইকনিক এক চরিত্র।অ্যাভেঞ্জার্স-এর অরিজিনাল ছয় চরিত্রের একটি ক্যাপ্টেন আমেরিকা। চরিত্রটির রূপ দিয়েছিলেন ক্রিস। অবশ্য,অ্যাভেঞ্জার্স : এন্ডগেম শেষ হলে অন্যান্য হিসাবও বদলে যায়। অ্যাভেঞ্জার্স ও মার্ভেল ছেড়েছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন, মার্ক রুফালো, ক্রিস হেমসওয়ার্থ ও জেরেমি রেনার।এরপর মার্ভেলের সিনেমা আগের মতো দর্শক টানেনি। মার্ভেল তাই ফিরিয়ে আনছে পুরনো অভিনেতাদের।তবে নতুন চরিত্রে।রিপোর্ট অনুসারে,অ্যান্টনি ও জো রুশো পরিচালনা করবেন মার্ভেলের অ্যাভেঞ্জার্স: ডুমসডে। এতে ডক্টর ডুম চরিত্র করছেন ডাউনি জুনিয়র।এবার জানা গেল,একই সিনেমার মাধ্যমে মার্ভেলে ফিরছেন ক্রিস ইভান্স। তবে তিনি কোন চরিত্রে থাকছেন তা স্পষ্ট করা হয়নি।মার্ভেল এরই মধ্যে এনেছে ,ক্যাপ্টেন আমেরিকা : ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমার ট্রেলার।অভিনয়ে থাকছেন হ্যারিসন ফোর্ড। এতে ক্যাপ্টেনের পোশাক পরেছেন অ্যান্টনি ম্যাকি।সুতরাং ক্যাপ্টেন চরিত্রে ক্রিসের ফেরার কোনো সম্ভাবনা নেই। তিনি অন্য কোনো চরিত্রেই ফিরবেন। তবে ইঙ্গিত, ক্যাপ্টেনের পোশাক না পরলেও স্টিভ রজার্স চরিত্রে ফিরতে পারেন ক্রিস ইভান্স।এ বছর ডেডপুল অ্যান্ড উলভারিন পর্দায় এনেছে মার্ভেল। সিনেমাটি দর্শক পছন্দ করার পাশাপাশি এখন পর্যন্ত মার্ভেলের অন্যতম হিট ও বেশি আয় করা সিনেমার তালিকায়ও আছে।সেখানে ক্রিস ইভান্সের ক্যামিও ছিল স্টিভ রজার্স হিসেবে।সেখান থেকে ধারণা করা হচ্ছে, এ চরিত্রে তাকে ফেরানো হলে অবাক হওয়ার কিছু নেই। তবে রুশো ব্রাদার্সের হাতে সিনেমা পরিচালনার ভার হওয়ায় অনেকেই ইতিবাচক ধারণা রাখছেন।

ক্রিস ইভান্সকেও উপযুক্ত চরিত্রে কাস্ট করা তাদের পক্ষে সম্ভব।কেননা তারাই মার্ভেলের সেরা সিনেমাগুলো উপহার দিয়েছেন।