বাংলায় মৃত্যুর পরেও কাটমানি, অভিষেককে নির্মলা

0
79
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গে মৃত্যুর পরেও কাটমানি দিতে হয় সংসদে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণের পথে হেঁটে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
মঙ্গলবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করে অভিষেক বলেছিলেন, জন্ম থেকে মৃত্যু গোটা জীবনটাই কাটছে ট্যাক্সের ফাঁদে।
এরপরই তবে অভিষেক-র মন্তব্যকে দুঃখজনক আখ্যা দিয়ে তিনি বলেছেন, মৃত্যুর পরেও জিএসটি, খুবই দুঃখের কথা। আসলে পশ্চিমবঙ্গে মৃত্যুর পরে কাটমানি নেওয়াটাই স্বাভাবিক। এর পরেই পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র কটাক্ষ করেন নির্মলা সীতারমন।