রোনালদোর গোলের পরও থামল নাসর

0
83
ছবি সৌজন্যে : এক্স

ক্যারিয়ারে হাজার গোল ছোঁয়ার দৌড়ে থাকা রোনালদোর কতরকম গোল যে দেখেছেন ফ্যানরা তার ইয়ত্তা নেই। দু’ পায়ের পাশাপাশি হেডে, বুকে উরুঁ দিয়ে বল জড়িয়েছেন জালে।

এবার সৌদি প্রো লিগে পিঠের সাহায্যে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে ১-১ গোলে সমতায় ম্যাচ।আক্রমণে উঠেছে আল নাসর। ডি-বক্সে হেডে বল জালে জড়ানোর চেষ্টা করেন রোনালদো। তবে ব্যর্থ হন আল নাসরের ৪০ বছর বয়সী ফুটবলার। তারপর আরেক দফা লক্ষ্যভেদ করার চেষ্টা করে আল নাসরের আরেক ফুটবলার।সেই চেষ্টাও ব্যর্থ হওয়ার পর বল পেয়ে যান আল নাসরের প্রথম গোলদাতা ফেলিক্স।আল ইত্তিফাকের গোলকিপারের বাঁ পাশ লক্ষ্য করে শট নেন পর্তুগিজ উইঙ্গার।তবে তাঁর ওই শট লাগে রোনালদোর পিঠে, দিক পরিবর্তন করে বল জড়িয়ে যায় জালে, গোল,রোনালদোর গোল।এমন অপ্রত্যাশিত গোল পেয়ে অবাক হওয়ার সঙ্গে জাতীয় দলের সতীর্থ ফেলিক্সের সঙ্গে উদযাপনেও মেতে ওঠেন রোনালদো।সৌদির এই লিগে দু’জনই সমান ১৩ গোল করে শীর্ষে আছেন। হাজার গোলের পথে দুরন্ত গতিতে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ার গোল হলো ৯৫৭টি।আল ইত্তিফাকের বিপক্ষে ভাগ্যক্রমে পাওয়া এই গোলের পরও অবশ্য জয় নিশ্চিত করতে পারেনি আল নাসর।

রোনালদোর পিঠ দিয়ে করা গোলের পর ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও শেষ দিকে গোল খেয়ে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আল নাসররে। এ সিজনে আল নাসরের জয়রথ থামাতে পারছিল না কেউ।