গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International বিমান দেখেও সরল না সেনা কপ্টার, ক্ষুব্ধ ট্রাম্প 

    বিমান দেখেও সরল না সেনা কপ্টার, ক্ষুব্ধ ট্রাম্প 

    0
    150
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিমান দেখেও কেন সরল না সেনা কপ্টার।ওয়াশিংটনে দুর্ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে মাত্র পাঁচ কিলোমিটার অদূরে যাত্রিবাহী বিমানের সঙ্গে আমেরিকার সেনাবাহিনীর কপ্টার ধাক্কা খেয়েছে মাঝ আকাশে।

    তাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। এই ঘটনায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বিমানটি সঠিক লাইনে ছিল। কিন্তু হেলিকপ্টারটি বিমানের দিকে সোজা এগিয়ে যায়। রাতের আকাশ যথেষ্ট পরিষ্কার ছিল। বিমানে আলো জ্বলছিল। হেলিকপ্টারটি উপরে উঠে যেতে পারত, নীচে নেমে আসতে পারত কিংবা উল্টো দিকে ঘুরে যেতে পারত। কেন তা করা হল না। কন্ট্রোল টাওয়ার থেকেই বা কেন কপ্টারকে এই সংক্রান্ত সঠিক নির্দেশ দেওয়া হল না।সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য জানালেও সরকারি বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেননি ডোনাল্ড ট্রাম্প। সেখানে এই দুর্ঘটনাকে ভয়ানক বিপর্যয় বলে উল্লেখ করেছেন তিনি। আমেরিকার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের প্রশংসা করেছেন।

    আমেরিকার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, কপ্টারে পাইলট-সহ তিন জন ছিলেন। তাদের প্রশিক্ষণ চলছিল। এখনও কারও দেহ উদ্ধার করা যায়নি। বিমান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই।