
৫৯ লক্ষ বাদ-র পরেও আরও বাদ যাবে বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ফাইনাল রিভিশন প্রকাশের পরেই পর বোঝা যাবে তিনি যা বলছেন সব ঠিক।
তিনি বলেছেন, সবেমাত্র সিনেমার ট্রেলার শুরু হয়েছে, আসল সিনেমা এখনও বাকি রয়েছে। আগামীদিনে যদি এসআইআর-র ফলে যদি সত্যিকারের ভোটার কোনও বাদ গিয়ে থাকে তাহলে তাঁরা ৬ নং ফর্মে নতুন করে আপ্লাই করতে পারবেন। শুভেন্দুর দাবি, এই ভোটার তালিকা থেকে তৃণমূল এতদিন লাভবান হয়েছে। পশ্চিমবঙ্গে ভোটের সময় ৭দফা ৮দফা করে ভোট লুঠ করেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর পর্বে দেখা যাচ্ছে, ৬ বছর বয়সে কেউ বাবা হয়ে গিয়েছেন, কারওর বিয়ে হয়েছে ১৫ বছর বয়সে।
এছাড়াও নাম, বাবার নাম, ঠিকানা নিয়ে বিস্তর গরমিল রয়েছে। পাশাপাশি আগামীদিনে বুথ ধরে, ওয়ার্ড ধরে বাদ যাওয়া নামের তালিকা বেরোবে। আগামীতে পরিষ্কার, পরিচ্ছন্ন ভোটার তালিকা হবে।
