
চন্দ্রনাথ রখই প্রথম নন, ২০১৩-য় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক প্রদীপ ঝাঁ-রও অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। কলকাতার স্ট্যান্ড রোডে দেহ পাওয়া গিয়েছিল।
প্রদীপ ঝাঁ ২০১১-র বিধানসভা নির্বাচনে হলদিয়া এবং নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর নির্বাচনের দায়িত্বে ছিলেন। ২০১৮-য় শুভেন্দু অধিকারীর প্রধান দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী-র গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। শুভেন্দু অধিকারীর বাড়ির উল্টোদিকে পুলিশ ব্যারাকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। এরপর ২০২১-এ শুভেন্দু অধিকারীর পিএ পুলক লাহিড়িও খুন হয়েছিলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে চন্দ্রনাথ রথের পরিবারের সঙ্গে যোগাযোগ নব্বইয়ের দশকের শেষ থেকে। চন্দ্রনাথের মা হাসি রথ একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পর। ২০২০-এ শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই সময় হাসি রখও বিজেপিতে যোগ দেন। চন্দ্রনাথ অবশ্য তার আগে থেকেই শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী।
২০১৯-এ রাজ্যের মন্ত্রী হলে জলসম্পদ দফতরের আপ্তসহায়ক করা হয়েছিল চন্দ্রকে। এরপর বিজেপিতে শুভেন্দু অধিকারী যোগ দিলে চন্দ্রনাথ তখন থেকেই তাঁর আপ্তসহায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।
