বৃষ্টি হলেও রাজ্যে বাড়বে গরমের প্রভাব

0
119
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

ভোরবেলার দিকে এখনও কিঞ্চিৎ শিরশিরানি ভাব অনুভব হচ্ছে। তবে, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বৃষ্টির দিন ফুরলেই, প্রবল দাবদাহ শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের সামান্য নীচে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী সপ্তাহে হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। রবিবার থেকে আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশের সম্ভাবনা শহরে।বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় ঝড়-বৃষ্টির হালকা সম্ভাবনা। কোথাও কোথাও মেঘলা আকাশ থাকবে। এছাড়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে।