ভোট নিয়ে চলে গেলেও উন্নয়নে নেই, মুখ্যমন্ত্রীর তোপে কেন্দ্র

0
906

ভোটের সময় ভোট নিয়ে চলে যায়, আর উন্নয়ন করে না। দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনে গিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ভোটের সময় বড় বড় কথা বলে গেলেও পাহাড়ের উন্নয়নের বরাদ্দ আটকে রাখে কেন্দ্র।

তিনি আরও বলেছেন কয়েক বছর আগেও পাহাড় অশান্ত ছিল। একথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন সেই সময় সবকিছু বন্ধ করে দেওয়া হত। এখন শান্তি ফিরেছে। অনেকে এই শান্তি নষ্ট করতে চাইছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাহাড়ের সঙ্গে তাঁর আত্মীয়তা বোঝাতে পরিবারের সদস্যের সঙ্গে পাহাড়ের মেয়ে বিয়ে প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন তাঁর সঙ্গে পাহাড়বাসীর আত্মীয়ের সম্পর্ক।

শুধু ভোটের জন্য আসেন না, পাহাড়কে ভালবাসেন বলে বারবার ছুটে যান। জানুযারিতেও ফের পাহাড়ে আসবেন বলে জানিয়েছেন। শেষে তিনি যোগ করেছেন পাহাড় ভাল থাকলে, তিনিও ভাল থাকেন।

ছবি  সৌজন্যে : নিজস্ব