শেষ মুহূর্তে টিকিট কাটলেও বেশি ভাড়া নয় বিমানে

0
82
ছবি সৌজন্যে : এক্স
একজন যাত্রী কখন টিকিট কাটছেন, তার উপর নির্ভর করে বিমানের ভাড়া। কিন্তু এবার বদলাচ্ছে সেই নিয়ম? এমনই এক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার।
একটি নির্দিষ্ট রুটের ক্ষেত্রে ভাড়া হবে নির্দিষ্ট। যখনই টিকিট বুক করুন না কেন, ভাড়া হবে একই। সোমবার অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী রামমোহন নাইডু- ফেয়ার সে ফুরসৎ নামে এক বিশেষ স্কিমের উদ্বোধন করেছেন। সরকারি মালিকানাধীন অ্যালায়েন্স এয়ার এই স্কিম চাল করছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের ভাড়া নিয়ে মানসিক চাপ থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত। সোমবার থেকেই এই স্কিম প্রাথমিকভাবে চালু করা হয়েছে।
নির্দিষ্ট কয়েকটি রুটের জন্যই এই পদক্ষেপ করা হয়েছে। মন্ত্রী বলেছেন, মধ্যবিত্তদের জন্য যাতে বিমান ভাড়া সুলভ হয়, সেই চেষ্টাই করছে অ্যালায়েন্স এয়ার। ওই স্কিম ছাড়াও উড়ান যাত্রী ক্যাফেতে ১০ টাকায় মিলবে চা, ২০ টাকায় মিলবে কফি। উড়ান স্কিমের ক্ষেত্রে অ্যালায়েন্স এয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেছেন মন্ত্রী।