গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ‘২৪ সালেও বাতিল হয় নিট পিজি-র পরীক্ষাও! 

    ‘২৪ সালেও বাতিল হয় নিট পিজি-র পরীক্ষাও! 

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ২০২৪-এ প্রশ্নফাঁসের অভিযোগে একদিন আগে বাতিল করা হয়েছিল নিট পিজি-র পরীক্ষা। সে বার অ্যাডমিট কার্ডও হাতে পেয়ে গিয়েছিলেন পরীক্ষার্থীরা। সব স্থির থাকলেও শেষ পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টা আগে পরীক্ষা স্থগিত করে দেন কর্তৃপক্ষ।
    তাঁরা মনে করেছিলেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। নিট-পিজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্‌জামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস পরীক্ষার দু’দিন আগে পড়ুয়াদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় কেউ বা কারা প্রশ্ন বিক্রি করার নামে পড়ুয়াদের বোকা বানাতে চাইছে। পাতা ফাঁদে যেন কেউ পা না দেন।
    প্যানেল বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা নিট-পিজির আগে রুটিনমাফিক নজরদারি চালিয়েছিল। সেখান থেকেই জানা গিয়েছে, কিছু অসাধু ব্যক্তি এই পরীক্ষার প্রশ্নের কথা বলে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগও দায়ের করা হয় প্যানেলের তরফে। এই বিজ্ঞপ্তি জারির এক দিন পরেই জানিয়ে দেওয়া হয়, নির্দিষ্ট রবিবার পরীক্ষা হচ্ছে না, তা পরে হবে। বার বার এনটিএ আয়োজিত পরীক্ষায় এমন অভিযোগ উঠতে থাকায় প্রতিবাদ বিক্ষোভে নেমেছে ছাত্র সংগঠনগুলি। দিল্লিতে সোমবার দুপুর থেকেই বিক্ষোভ দেখানো হচ্ছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রধান কার্যালয়ের সামনে।