গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ইন্দিরা গান্ধী ফিরলেও কাশ্মীরে ৩৭০ ধারা নয় : শাহ 

    ইন্দিরা গান্ধী ফিরলেও কাশ্মীরে ৩৭০ ধারা নয় : শাহ 

    0
    130
    স্বর্গ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ফিরে আসলেও জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা ফিরবে না। এমনই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
    মহারাষ্ট্রের এক সভায় অমিত শাহ বলেছেন, কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডের জানিয়েছেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন শ্রীনগরের লাল চক সফরের সময় ভয় পেয়েছিলেন।তিনি এখন নাতি-নাতনিদের সঙ্গে নিয়ে কাশ্মীরে যেতে পারেন।তাঁর কোনও ক্ষতি হবে না। ১০ বছর সনিয়া গান্ধী-মনমোহন সিংয়ের শাসনকালীন সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে অবাধে জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করত এবং বিস্ফোরণ ঘটাতো।এরপরেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ বলেছেন, কংগ্রেস নেতাকে মনে রাখাতে হবে যে তাঁর চার প্রজন্ম আসলেও এসসি, এসটি এবং ওবিসিদের সংরক্ষণ কেড়ে নিতে পারবে না। বাবাসাহেব আম্বেদকরের সংবিধানে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও বিধান নেই।
    কংগ্রেস তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ কমিয়ে দিতে চায়। এটা কি মহারাষ্ট্রের মানুষের কাছে গ্রহণযোগ্য বলে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
    ছবি  সৌজন্যে : এক্স