পশ্চিমবঙ্গের চেয়েও বেশি নাম বাদ তামিলনাড়ুতে! শীর্ষে উত্তরপ্রদেশ

0
78
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
পশ্চিমবঙ্গের ভোটার তালিকা বাদ পড়েছে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ ভোটারের নাম। ভোটমুখী রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ গিয়েছে তামিলনাড়ুতে।
সে রাজ্যে মোট ৯৭.৩৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হওয়ার আগে ভোটার ছিলেন ৭.৬৬ কোটি জন। সোমবার বেশি রাতের দিকে কমিশন যে তথ্য জানিয়েছে, তাতে রাজ্যে ভোটারের সংখ্যা কমে হয়েছে ৬.৭৭ কোটি। পশ্চিমবঙ্গ-সহ সকল রাজ্যেই এসআইআর পর্বে যেমন ভোটার বাদ পড়েছেন, তেমনই কিছু নতুন ভোটার তালিকায় যুক্ত হয়েছেন। বিহারের পর দ্বিতীয় ধাপে পশ্চিমবঙ্গ-সহ ৯ রাজ্য এবং তিন কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হয়।
তালিকায় রয়েছে তামিলনাড়ু, গুজরাট, কেরল, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীশগঢ়, গোয়া, পুদুচেরি, আন্দামান-নিকোবর এবং লক্ষদ্বীপ। এর মধ্যে উত্তরপ্রদেশ বাদে বাকি রাজ্যগুলিতে আগেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ্যে এসে গিয়েছিল।