পুতিনকেও বন্দি, ইঙ্গিত জেলেনস্কির, খারিজ ট্রাম্প-র  

0
17
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতোই পরিণতি হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাঁকেও বন্দি করা হতে পারে। এমনই ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ইউক্রেন প্রেসিডেন্টের এমন দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তবে জেলেনস্কির এই ধরনের মন্তব্যকে সরাসরি খারিজ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন প্রেসিডেন্টের দাবির সঙ্গে তিনি যে একমত নন, সে কথাও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে তিনি যে পুতিনের কাজে অত্যন্ত অসন্তুষ্ট, সেই ইঙ্গিত দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন  না, এ রকম কোনও পদক্ষেপের প্রয়োজন আছে। তাঁদের মধ্যে একটা ভাল সম্পর্ক রয়েছে।