গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতারাও রেহাই পাবে না: সেনাপ্রধান

    সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতারাও রেহাই পাবে না: সেনাপ্রধান

    0
    100
    ছবি সৌজন্যে : এক্স
    শুধু সন্ত্রাসীদেরই নয়, তাদের আশ্রয়দাতাদেরও এখন থেকে রেহাই দেওয়া হবে না। অপারেশন সিঁদুর অভিযানের মাধ্যমেই সেই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
    কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠানে দিল্লিতে সেনা ওয়ার মেমোরিয়াল-এ শ্রদ্ধা জানানোর পর এই মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি আরও বলেছেন, এই দেশ এক নতুন ভারত। অপারেশন সিঁদুর ছিল পাকিস্তানের প্রতি বার্তা এবং একইসঙ্গে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার প্রত্যাঘাত।
    যে হামলা গোটা দেশবাসীকে ক্ষতবিক্ষত করেছিল। এবার শুধু ওই সন্ত্রাসী হামলার শোকপ্রকাশ করে ক্ষান্ত থাকেনি দেশ। বরং বুঝিয়ে দিয়েছে এখন থেকে যে কোনও হামলা হলে তার কঠোর ও দৃষ্টান্তমূলক জবাব দেওয়া হবে।