মুনির ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করলেও প্রধানমন্ত্রী ডাক পান না: রাহুল

0
173
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে লাঞ্চ করলেও ডাক পান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে পহেলগাঁও হামলা আলোচনায় প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে একথা বলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
কেন্দ্র এবং বিরোধীদের মধ্যে তীব্র বাগযুদ্ধে যখন উত্তাল সংসদ তখন রাহুল বলেছেন, পহেলগাঁও সন্ত্রাসের পিছনে থাকা আসিম মুনির ট্রাম্পের সঙ্গে লাঞ্চ করেছেন। তিনি আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প সমস্ত কূটনৈতিক প্রোটোকল ভেঙে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। অথচ ভারতের প্রধানমন্ত্রী মোদীর প্রতি সেই সম্মান দেখানো হয়নি। যা ভারতের আন্তর্জাতিক মর্যাদাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।